Saturday, June 9, 2018

সালাফীদের গুরু নাছিরউদ্দীন আলবানী শবে বরাতের পক্ষে বলেছে।





সালাফীদের গুরু নাছিরউদ্দীন আলবানী তার একটা কিতাব “সহীহ আত তারগীব ওয়াত তারহীব” কিতাবের ৩য় খন্ড ৫৩ ও ৫৪ পৃষ্ঠায় শবে বরাত শরীফ সর্ম্পকে ৫ টা হাদীস শরীফ বর্ণনা করেছে। উক্ত কিতাবের ২৭৬৭ নম্বর হাদীস শরীফে হযরত মুয়াজ বিন জাবাল রদ্বিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদীস শরীফকে “হাসান সহীহ” বলেছে।

২৭৬৮ নম্বর হাদীস শরীফ হযরত আবু আশয়ারী রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদীস শরীফকে “সহীহ লি গাইরিহী” বলেছে। ২৭৬৯ নম্বর হাদীস শরীফ হযরত আবু বকর সিদ্দীক রদ্বিয়াল্লাহু অ।নহু হতে বর্ণিত হাদীস শরীফকে “সহীহ লি গাইরিহী” বলেছে। এবং মন্তব্য হিসাবে বলেছে “এই সনদে কোন সমস্য নেই। এরপর ২৭৭০ নম্বর হাদীস শরীফে হযরত কাছীর ইবনে মুররা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস শরীফকে “সহীহ লি গাইরিহী” বলেছে। হযরত মাকহুল রদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত ২৭৭১ নম্বর হাদীস শরীফকে “সহীহ লি গাইরিহী” বলেছে।

এবার জনতার আদালতে প্রশ্ন, সালাফী গুরু আলবানী যেখানে শবে বরাতের হাদীস শরীফকে সহীহ হিসাবে আখ্যায়িত করেছে সেখানে তার তথাকথিত অনুসারী কুয়ার ব্যাং সালাফীরা কেন আজ শবে বরাতের বিরোধীতায় মশগুল?

এখন কথা হচ্ছে সালাফীরা যদি শবে বরাতের বিরোধীতা করে তবে সবার আগে আলবানীরি বিরোধীতা করে আসতে হবে .....তা কি তারা করতে পারবে ?????

(রিয়াদ থেকে প্রকাশিত আলবানীর কিতাবের স্ক্যান কপি দেয়া হলো। হাদীস নম্বর এবং তার মন্তব্য লাল বক্স দ্বারা চিহ্নত করা হলো))

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: